২৮ ঘণ্টা পুড়লো সুন্দরবন, তেইশের সিলার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

প্রায় ২৮ ঘণ্টা পোড়ার পর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ক্যাম্প এলাকার শাপলা বিল সংলগ্ন তেইশের সিলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের চারটি টিম, সিপিজি ও ভিটিআরটি টিমের সদস্যরা প্রস্তুত থাকলেও পানির ব্যবস্থা না থাকায় অনেকটা সময় বসে কাটাতে হয়েছে। 

ধান সাগর এলাকার ভিটিআরটি টিম লিডার মো. লুৎফর রহমান জানান, সময় মতো পানি ছেটানো গেলে রোববার সন্ধ্যায় তেইশের ছিলার আগুন নেভানো সম্ভব হতো। বনসংলগ্ন ভোলা খালে পানি না থাকায় বাড়তি সময় পুড়তে হয়েছে সুন্দরবনকে। রোববার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে ওই লাগে। কিন্তু তা জানাজানি হয় দুপুর একটার দিকে। দীর্ঘ সময় চেষ্টার পর সোমবার (২৪ মার্চ) দুপুর একটার দিকে নিয়ন্ত্রণে এসেছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপার খালের বনাঞ্চলে লাগা আগুনের ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় তেইশের সিলায় রোববার সকালে আগুন লাগে। স্থানীয়রা জানিয়েছিলেন, দুপুর সোয়া দুইটায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ওই আগুন নেভাতে রওনা হয়েছিল আলাদা পাঁচটি টিম।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপেন চন্দ্র দাস জানান, রাতে পানি ছিটিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। খালে পানি না থাকায় রাত একটার দিকে পানি ছেটানো বন্ধ হয়ে যায়। সোমবার সকালে আবারও আগুন লাগা স্থানে পানি ছেটানো শুরু হয়। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। কিন্তু কোথাও কোথাও সুপ্ত আগুনের ধোঁয়া উড়ছে। যেখানেই ধোয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দিয়ে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ পরিচালক মো. আবুবকর জামান জানান, আগুন লাগা স্থানের পাশে ভোলা খালে সময় মতো পানি না পাওয়ায় আগুন নেভানো ব্যাহত হয়েছে। ওই খাল থেকে শুধু ভরা জোয়ারে পানি দেওয়া সম্ভব। তাই রাতে মাত্র তিন ঘণ্টা পানি ছেটানো সম্ভব হয়েছে। সকালে আবার জোয়ারে পানি ছিটানোর কাজ শুরু হয়েছে। তবে আগুন এখন পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।

সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজির স্থানীয় গ্রুপ লিডার মো. আবুল আসলাম তুহিন জানান, প্রতিবছর এভাবে বনে আগুন লাগলে সুন্দরবনের জীববৈচিত্র চরম ক্ষতির মুখে পড়বে। অধিক অগ্নিপ্রবন এলাকা ধানসাগরের খালগুলো গভীর করে কাটতে হবে যেন আগুন লাগলে দ্রুত পানি সরবরাহ করা যায়।

বনবিভাগের একটি সূত্র জানায়, ধানসাগর ক্যাম্পের কাছে তেইশের সিলায় রোববার সকাল ৯টার দিকে আগুন লাগে। বনবিভাগের ড্রোন প্রথমে এ আগুন দেখতে পায়। তখন কলমতেজীর টেপার বিলের আগুন নিয়ন্ত্রণ শেষে বনবিভাগ ছোটে নতুন করে লাগা আগুনের স্পটে। বনবিভাগ সেখানে ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তাতে তেমন ফল হয়নি।

অপরদিকে ভোলা খালে পানি না থাকায় ফায়ার সার্ভিস টিম তাদের অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়দের ধারণা, প্রায় ১০ একর বনে আগুন লাগে।  

বনবিভাগ দুটি স্থানের আগুন লাগার কারণ উদঘাটনের জন্য চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর