মোল্লাহাটে চৌধুরী পরিবারের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:০৫ পিএম

বাগেরহাটে একটি পরিবারের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শনিবার (৭ জুন) সন্ধ্যায় জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিজুল চৌধুরী (৪০)। তিনি ওই গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কাবুল চৌধুরীর ভাতিজা আজিজুল চৌধুরী গুরুতর আহত হন এবং পরে মারা যান। এসময় উভায় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসসে। ওই বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আবারও সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর