ফেরি থেকে পড়ে অটোরিকশাসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে পারাপারের সময় ফেরি থেকে পড়ে সিএনজিচালিত অটোরিকশাসহ দুই নারী যাত্রী নিখোঁজের ১৩ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (৭ জুন) সন্ধ্যায় ছয়টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন রসুলাবাগ এলাকার মেকাদ্দেছ মিয়ার স্ত্রী  খালেদা বেগম (৪০) তার পুত্রবধূ ফারজানা বেগম (১৯)। 

এর আগে একইদিন ভোর চারটার দিকে বিশনন্দী ফেরি ঘাটে অটোরিকশাটি ফেরি থেকে পড়ে যায়। এসময় দুই ছেলে উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন মা ও পুত্রবধূ।

আড়াইহাজার খাককান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন জানান, ঈদের ছুটিতে শুক্রবার রাতে ঢাকা থেকে খালেদা বেগম তার দুই ছেলে ও পুত্রবধূকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। ভোরে বিশনন্দী ফেরিঘাট থেকে ফেরি পারাপারের জন্য অটোরিকশাসহ তারা ফেরিতে ওঠেন। ছাড়ার মাত্র দুই মিনিট পর নদীর স্রোতে ফেরি একটু কাত হলে অটোরিকশাটি পানিতে পড়ে ডুবে যায়। এসময় লোকজন ছেলে কামাল হোসেন ও সাগরকে উদ্ধার করলে অটোরিকশাসহ দুই নারী নিখোঁজ থাকেন। 

তিনি জানান, খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসে সহায়তায় ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১৩ ঘণ্টা ফেরিঘাটের কাছে নদীর তলদেশ থেকে অটোরিকশা ও দুটি মরদেহ উদ্ধার করে।  

তিনি জানান, অটোরিকশার ভেতরে আটকে পড়ায় তারা আর বের হতে পারেনি। মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর