খুলনায় শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে হত্যা, অস্ত্রধারী আটক

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ এএম

খুলনা নগরের ব্যস্ততম এলাকা ডাকবাংলো মোড়ে এক পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলো মোড়ের একটি জুতার শোরুমের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুম বিল্লাহ। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের আহবায়ক এবং রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে ৭-৮ জন সশস্ত্র দুর্বৃত্ত মাসুম বিল্লাহকে নগরের পিকচার প্যালেস মোড় থেকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ডাকবাংলো মোড়ে অবস্থিত ‘বাটা’ শোরুমের ভেতরে ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে পৌঁছে প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। পরে অত্যন্ত কাছ থেকে তার বুকে পরপর তিন রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মাসুম বিল্লাহর মৃত্যু হয়।

হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর সময় পথচারী ও দোকানের কর্মীরা অশোক নামে এক অস্ত্রধারীকে একটি পিস্তলসহ হাতেনাতে ধরে ফেলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্ত অশোককে নিজেদের জিম্মায় নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, নিহতের বুকে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নগরের কেন্দ্রস্থলে এবং শত শত মানুষের উপস্থিতিতে এমন প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর