চট্টগ্রামে ভরদুপুরে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তাছাড়া বালু ব্যবসায় নিয়েও ছিলো দীর্ঘদিনের ব্যবসায়ীক দ্বন্দ্ব।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে জেলার রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫)। রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়খ মাসুদ রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত মাসুদকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার খবর পেয়ে রাউজান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এদিকে যুবদল নেতাকে প্রকাশ্যে হত্যার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া ও রাউজানের দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলার ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে কাপ্তাই সড়ক অবরোধ করেন। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

সড়ক অবরোধের কারণে কাপ্তাই সড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর