গুলিবিদ্ধ হয়ে মহাসড়কে ছিটকে পড়লেন নুর ইসলাম!

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:৪১ এএম

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ভিন্ন আলামত পান।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে এবং শরীরের বিভিন্নস্থানে মোট তিনটি জখম পাওয়া গেছে। ক্ষতগুলো গুলির আঘাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া মহাসড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও গুরুতর আঘাত লেগেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর