যশোরে নদী থেকে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

যশোরে নদীর পানি থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধের মরদেহ করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলার মণিরামপুর উপজেলার মসিয়াহাটির হেলারঘাট এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম রঞ্জন মণ্ডল (৬০)। তিনি উপজেলার কালীতলা (কালিচরণপুর) গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে। তার পরনে হলুদ শার্ট ও কালো প্যান্ট ছিলো।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন নদীতে মাছ ধরতে যাওয়ার সময় হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছাকাছি নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমদাদুল হক, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ জানান, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর এলাকার জেলখানা ঘাট সংলগ্ন সিংহের...
যশোর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হওয়ার ঘটনায় এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হোয়াইট হাউসের অন্দরে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়ার পাশাপাশি...
সিলেটে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর অধ্যায়। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ও রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে...
ফুটবল স্কিল দিয়ে বিশ্ব জয় করলেও ইতিহাস আর রাজনীতির ক্লাসে বোধহয় একটু কাঁচাই রয়ে গেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে! চীনের আধুনিক রূপকার মাও সেতুংকে নিয়ে করা এক মন্তব্য ঘিরে এখন তুমুল কাণ্ড।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর