শেরপুরে ৩২৭ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৬ এএম

শেরপুরে ৩শ ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সহকারি শিক্ষকরা কোনোভাবে চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষকের কাজ। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। সংকট কাটাতে সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি দেয়ার কথা থাকলেও তা ঝুলে আছে বছরের পর বছর।

শেরপুর সদর উপজেলার ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পালন করছেন দায়িত্ব। একই অবস্থা জেলার ৭শ ৪১টি বিদ্যালয়ের মধ্যে ৩শ ৭২টিরই। কোনোটিতেই নেই প্রধান শিক্ষক।

সহকারী শিক্ষকরা জানান, অতিরিক্ত দায়িত্ব দেয়ার ফলে পাঠদানে ঘাটতিসহ নানা জটিলতায় পড়তে হচ্ছে। এছাড়া ঠিকমতো তদারকি না করায় দিন দিন শিক্ষার্থী উপস্থিতিও কমছে।

তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকায় তাদের অতিরিক্ত চাপ নিতে হয়। শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকায় এর প্রভাব গিয়ে পড়ে পাঠদানে।

সহকারি শিক্ষকরা জানান, অনেক শিক্ষক প্রধান শিক্ষক না থাকার সুযোগ নিয়ে কাজেও অবহেলা করেন। তাছাড়া ছুটি নিতে গিয়েও সমস্যায়ও পড়েন তারা।

এ বিষয়ে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, শূন্য পদগুলো পূরণের জন্য এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।

জেলার পাঁচ উপজেলার মধ্যে সদরে ৬৯টি, নালিতাবড়ীতে ৭৩টি, ঝিনাইগাতীতে ৫৯টি, নকলায় ৬৩টি এবং শ্রীবরদী উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

 

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর