ময়মনসিংহে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৪৯ পিএম

আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে প্রক্রিয়া চলছে। ময়মনসিংহে তৃতীয় দিনের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের এ আয়োজনে অংশ নিয়েছেন ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।

রোববার ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই আসর চলে সকাল থেকে দুপুর পর্যন্ত।

এতে অংশ নেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার ১১০ জন প্রতিযোগী। তাদের থেকে ৬০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ৪০ জন জুনিয়র গ্রুপে থাকবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চা কেন্দ্রের সহায়তায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এই আসরের আয়োজন করে।

আয়োজকরা বলছেন, দেশের নতুন প্রজন্মের তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ সম্পর্কে ধারণা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। দেশের আট বিভাগ ও দুটি জেলা শহরে এটা চলবে।

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব।

জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানিয়েছেন, শেষ ৩০ জনের ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এছাড়া চূড়ান্ত পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপের তৃতীয় থেকে দ্বাদশ স্থান অধিকারীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত দুইজনকে রাশিয়ান সরকারের পক্ষ থেকে বৃত্তি দেয়া হবে। তারা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতি পদার্থ বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য রাশিয়া যেতে পারবেন।

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে যোগ হয়েছে এপেক্সের নাম

২০২৪ সালে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনে সাথে যোগ হয়েছে এপেক্স গ্রুপ। সাধারণত এ আয়োজনে নিয়মিত স্পন্সর পাওয়া যায় না।

এছাড়া এবছরই এপেক্সের সাথে সাথে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিডেটও যোগ দিয়েছে আয়োজনের স্পন্সর হিসেবে।

আর যারা সঙ্গী হয়েছে

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের এ আয়োজনে পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড অন্যতম। তাছাড়া যুক্ত রয়েছে পোলার আইসক্রিম, ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান লিঙ্কথ্রি, একাত্তর টিভি, সিটি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দুরন্ত টেলিভিশন, প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আরও আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শো অ্যান্ড টেল এবং ফ্লোরিয়া টেক।

একাত্তর/আরএ
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর