জামালপুরে ৩৪ ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দি, বাড়ছে দুর্ভোগ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও তা ছড়িয়ে পড়ছে নিম্নাঞ্চলে।

এদিকে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশিগঞ্জ উপজেলার ৩৪টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে এসব এলাকার  লক্ষাধিক মানুষ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়।

পাশাপাশি বন্যার কারণে জেলার দুই শতাধিক  শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। আউশ ধান, মরিচ, সবজি, পাট ও বীজতলাসহ তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর ফসলি জমি।

দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের অন্তত দুই হাজার মানুষ গবাদি পশু নিয়ে সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 

জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, বন্যার্তদের জন্য সরকারিভাবে ৩৫০ মেট্টিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলছেন দুর্গতরা। একই সঙ্গে দুর্গত এলাকায় শুকনো খাবার,  বিশুদ্ধ পানি ও গোখাদ্য সঙ্কট দেখা দিয়েছে। 

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিন্ম আয়ের ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর