কুড়িগ্রামে বন্যার উন্নতি হয়নি, বিপাকে জনজীবন

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১০:২০ এএম

কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি।
 
সোমবার সকালে  ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অন্যদিকে ধরলার পানি ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার বেড়ে তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে তিস্তার পানি বেড়ে জেলার ৪৩টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় পানিবন্দি রয়েছেন প্রায় দুই লাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সঙ্কটে পড়েছেন চরাঞ্চলের বন্যা কবলিত মানুষগুলো। পাশাপাশি গবাদি পশুর খাদ্য সঙ্কট নিয়েও বিপাকে পড়েছেন তারা। 

বন্যা কবলিত মানুষগুলো টানা সাত দিন পানিতে থাকায় হাত-পায়ের ঘা দেখা দিয়েছে। তাছাড়া সর্দি-জ্বর, ডারিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। 

তাদের সেবায় ৮৩টি মেডিক্যাল টিম কাজ করছে। ইতিমধ্যে ২০ হাজার খাবার স্যালাইন, ২০ হাজার পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ বন্যা দুর্গতদের দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা দ্রুত সময়ে নিশ্চিত করতে খোলা হয়েছে একটি কনট্রোল রুমও। 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম জানান, বন্যার পানি ওঠায় ১২১টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানান, ৯ উপজেলায় বন্যায় প্লাবিত বিদ্যালয়ের সংখ্যা ২৫৩টি। এর মধ্যে পাঠদান বন্ধ রয়েছে ২২০টির।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার জানান, বন্যা মোকাবেলায় ৩১৭ মেট্রিক টন চাল, ২১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৯ হাজার ৩০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর