মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত দুই জন ছাড়াও এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের খোয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কমপক্ষে পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।

নিহত মিজানুর রহমান মিজান (৩৫) গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে ও আরিফুল ইসলাম শ্রাবণ (৩২) গৌরীপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শনিবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই কিশোরের বিতণ্ডা হয়। এরপর উভয় এলাকার বাসিন্দারা দণ্ডে জড়িয়ে পড়ে। পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর