এবার কারবালায় পরিণত করার হুমকি মামুনুলের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

ইসলামবিরোধী কোনো ধারা বাংলাদেশের আইনে সংযোজন হলে কারবালায় পরিণত হবে বলে হুমকি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক।

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্কে গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

মামুনুল হক বলেন, ইসলাম বিরোধী কোনো ধারা বাংলাদেশের আইনে সংযোজন করা হলে শাপলা চত্বর কারবালায় পরিণত হবে। 

'কোনো অযুহাতে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না,' হুঁশিয়ারি দেন তিনি। 

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম নির্মূল করার স্বৈরাচারী হাসিনার অ্যাজেন্ডা বাংলাদেশে আর চলবে না। 

একইসঙ্গে বর্তমান শিক্ষা কমিশন বাতিল করে নতুন করে গঠন করার দাবি করেন মুহাম্মদ মামুনুল হক। 

আরবি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ার সুযোগে ফ্যাসিবাদ আবার বাংলাদেশে পুনর্বাসিত হলে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের...
অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। আপনাদের যে দায়িত্ব, সে...
ভারতে ইলিশ মাছ রপ্তানির বিরোধিতা করে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। 
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর