বিদ্যুতায়িত কৃষককে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দুই প্রতিবেশীর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

শেরপুরের নকলা উপজেলায় সেচ পাম্পের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট এক কৃষককে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কৃষক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) ও একই গ্রামের কুবেদ আলীর ছেলে আঙুর মিয়া (৫০)। ঘটনায় গুরুতর আহত কৃষক সামিদুল ইসলামকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট রেজাউল করিম মিন্টু জানান, বিকেলে কৃষক সামিদুল ইসলাম নিজের সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। সামিদুলকে ছটফট করতে দেখে প্রতিবেশী মিন্টু ও আঙুর মিয়া দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু সামিদুলকে স্পর্শ করা মাত্রই তারা দুজনও বিদ্যুতস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের তিন জনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মালিহা নুজাত মিন্টু ও আঙুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সামিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়।

নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ জানান, নিহত দুই কৃষকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি আইনি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর