শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতাদের বিরুদ্ধে নতুন করে দুইটি মামলা হয়েছে। মামলায় ২৪৪ জনের নামে এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, সংঘর্ষে আহতরাই মামলা করেছেন। আর জামায়াত নেতাদের দাবি, উল্টো চাপে রাখতে বিএনপির পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মামলার বিষয়টি জানাজানি হয়। এর পর থেকে গ্রেপ্তার আতঙ্কে আছেন জামায়াতে নেতারা।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁয়া সাংবাদিকদের জানান, ঝিনাইগাতী সিআর আমলি আদালতে ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদি হয়ে গত ১০ ফেব্রুয়ারি মামলাগুলো দায়ের করেন। যার নম্বর সিআর-৬১ ও ৬২।

মামলা দুটিতে শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টারকে প্রধান আসামি করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান বলেন, গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতা-কর্মীদের হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদি হয়ে গত ১০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী সিআর আমলি আদালতে আলাদা দুটি মামলা দায়ের করেছেন।

একই ঘটনায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বেগম বাদি হয়ে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শ্রীবরদী ও ঝিনাইগাতীর ২৩১ জন নেতাকর্মীর নামে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেছেন। তবে ইতিমধ্যে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ অধিকাংশ নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, তারা আমাদের কর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে। আমরা সেই হত্যারই বিচার পাইনি। উল্টো তারা আমাদের নামে মিথ্যা মামলা করেছে। তারা মূলত কাউন্টার মামলা দিয়ে আমাদের কর্মীদের মাঠছাড়া করার পায়তারা করছে। তাদের উদ্দেশ্য, আসনটি নির্বাচনের সময় নেতাকর্মীদের মাঠে থাকতে না দেওয়া। 

তিনি বলেন, আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল। বিষয়টিকে আইনিভাবে মোকাবেলা করবো।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা বলেন, আদালত থেকে ঝিনাইগাতি থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

গত চার ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আসনটির তফসিল এখনও ঘোষণা না হলেও ইসি সূত্রে জানা গেছে দ্রুতই তফসিল ঘোষণা করা হবে।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর