সিরাজগঞ্জে দুই মামলায় এমপি আমির হামজার জামিন

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত সহোদর আরাফাত রহমান কোকো এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা আলাদা দুটি মানহানির মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানিশেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. আবু তালেব। অন্যদিকে বাদিপক্ষে শুনানিতে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার নথিসূত্রে জানা গেছে, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার জেরে গত দুই এপ্রিল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদি হয়ে একটি মানহানি মামলা দায়ের করেন।

ওই মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য মুফতি আমির হামজা গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন লাভ করেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্থায়ী জামিন নিতে এদিন তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জ আদালতে আরেকটি মানহানি মামলা দায়ের করা হয়েছিলো। চলতি বছরের ২০ জানুয়ারি সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদি হয়ে এই মামলাটি করেন।

এই মামলাটিতেও ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে মুফতি আমির হামজার জামিন মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে আসামিপক্ষের আইনজীবী আবু তালেব সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, মানহানির দুই মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আদালত স্থায়ী জামিন দিয়েছেন। আমরা আদালতের আদেশে সন্তুষ্ট।

একাত্তর/এসি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি...
দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার তালে বিশ্বকাপের আগমনী বার্তা দিতে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের ঐতিহ্যবাহী দ্বিতল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতে নরসিংহপাড়া, শুকলাই ও শুকুলহাট গ্রামের প্রায়...
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে পাঁচটি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও...
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর