মুন্সীগঞ্জে নয়নের খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৫:০২ পিএম

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৯ জুন) সকালে সদর উপজেলার মীরকাদিম এলাকায় খালটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় বড় বড় উন্নয়নের কথা বলা হলেও দেশের খালগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় অনেক জায়গায় তা ভরাট ও বেদখল হয়ে গেছে।

তিনি আরও বলেন, এক সময় এই নয়নের খাল নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হতো এবং বড় বড় নৌযান চলাচল করত। দখলদারদের উচ্ছেদ করে খালটি খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।

এছাড়া খালের দুই পাশে গাইডওয়াল নির্মাণ করে ফুটপাত তৈরি এবং এর সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা প্রদান, শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলা উন্নয়নসহ খাল খনন অগ্রাধিকার কর্মসূচির অংশ।

জেলাবাসীর দাবি, নয়নের খাল ছাড়াও মিরকাদিমের সাতটি খাল ও জেলার কয়েকশ খাল খননের কার্যক্রম শীঘ্রই হাতে নেবে সরকার। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন পুস্তি।

আরবিএস
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির...
খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 
মাঠে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের এক বিস্ফোরক ও কৌতুকপূর্ণ মন্তব্যে ব্রাজিলের রাজনৈতিক ও ফুটবল অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছেন দেশের স্বনামধন্য প্রেসিডেন্ট...
হাইতির বিরুদ্ধে ‘গ্রুপ সি’-এর দ্বিতীয় রাউন্ডের জীবন-মরণ ম্যাচের ঠিক আগের রাতে ব্রাজিল শিবিরের চারপাশের উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতি এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন চতুর ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো...
শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে যখন হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, তখন কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে লক্ষ্য শুধু ২০২৬ বিশ্বকাপের প্রথম জয় তুলে নেওয়া নয়, এর সাথে জড়িয়ে...
মাঠের ফুটবল কৌশল আর ড্রেসিংরুমের চুলচেরা বিশ্লেষণ তো অনেক হলো, এবার ব্রাজিলের হেক্সা মিশন বাঁচাতে মাঠে নামল স্বয়ং জ্যোতির্বিদ্যা! ২০২৬ বিশ্বকাপে সোশ‍্যাল মিডিয়ায় গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে নিখুঁত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর