অভিবাসন ও শরণার্থী-সংকট নিয়ে গবেষণায় ডিআইইউতে নতুন সেন্টারের যাত্রা

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি সংকটের টেকসই সমাধানে বস্তুনিষ্ঠ গবেষণা, জ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ ও নীতি-সংলাপ জোরদারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ (সিএমআরডি)।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এই বিশেষায়িত গবেষণাকেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সিএমআরডির চিফ প্যাট্রন ও ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী কেন্দ্রটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে ইউনিভার্সিটি ব্রুনেই দারুস সালামের অধ্যাপক ও সিএমআরডির উপদেষ্টা এ কে এম আহসান উল্লাহ গবেষণার অগ্রাধিকার, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের পরিচালক ড. মো. শরিফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো তাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিবাসন বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রামরুর পরিচালক মেরিনা সুলতানা, ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল ইসলাম হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রোভিসি ড. মোহাম্মদ আশিক মোসাদ্দেক এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সালমা আলী।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ সিদ্দিকী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, এনসিসিডব্লিউই -এর সদস্য সচিব নাইমুল আহসান জুয়েল এবং এনডব্লিউডব্লিউইউ -এর সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ ওভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান রিয়াজ আহমেদ খান, শম্প্রীতি/সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের টিম লিডার মো. আবুল বাসার এবং হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা ই জন্নাত।

এছাড়াও সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ , ওয়ার্বে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র, বাস্তব, আইন ও সালিশ কেন্দ্র, কর্মজীবী নারী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, সুইজারল্যান্ড দূতাবাস, উইনরক ইন্টারন্যাশনাল, ইউএনওডিসি, দি এশিয়া ফাউন্ডেশন, ডেভকম লিমিটেড, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং ওকুপ -এর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি এবং শরণার্থী সমস্যা বাংলাদেশের জন্য এক বড় নীতিগত চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন যে, অভিবাসন ও বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেলেও এ খাতে বরাদ্দকৃত বাজেট ও গবেষণা বিনিয়োগ এখনো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ফলে কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রমাণভিত্তিক গবেষণা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সিএমআরডি কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং বস্তুনিষ্ঠ মাঠপর্যায়ের গবেষণা ও সময়োপযোগী নীতি-সংলাপের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে। এই সেন্টার থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত সরকারের নীতিনির্ধারণ, বাজেট প্রণয়ন এবং অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক এ কে এম আহসান উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি আজ কেবল মানবিক ইস্যু নয়; এটি বৈশ্বিক উন্নয়ন, ন্যায়বিচার এবং সামাজিক অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিএমআরডি গবেষণা, জ্ঞান বিনিময় এবং নীতি-সংলাপের মাধ্যমে এ খাতে বাংলাদেশকে একটি আঞ্চলিক নেতৃত্বের অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

অধ্যাপক ড. মো. শরিফুল আলম বলেন, অভিবাসন ও বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা এবং তাদের সংকটের টেকসই সমাধানের লক্ষ্যেই এই প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মের সূচনা করা হয়েছে। সিএমআরডি আগামী দিনে গবেষক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। 

অনুষ্ঠানে উপস্থিত দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাকেন্দ্রিক এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একে দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সময়োপযোগী সংযোজন হিসেবে অভিহিত করেন।

আরবিএস
ব্রাজিল বনাম হাইতির ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে যখন পারদ চড়ছে, তখন ব্রাজিলের রিও ডি জেনিরোর রাস্তায় বইছে সমর্থকদের ক্ষোভের ঝড়। মরক্কোর সাথে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে হেক্সা মিশনের শুরুতেই হোঁচট...
বিশ্বকাপ ফুটবলের ডি-গ্রুপের প্রথম ম্যাচেই বড়সড় চড় খেয়েছে তুরস্ক এবং প্যারাগুয়ে। সবশেষ ইউরো আসরের  কোয়ার্টার ফাইনালিস্ট তুরস্ককে অনেকেই এই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ ভাবছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর