চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ: চার পুলিশ প্রত্যাহার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

দায়িত্বে অবহেলা ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের প্রত্যাহার করা হয়। 

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) খোকন ইসলাম (৩৫), কনস্টেবল ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রেনটি চলন্ত থাকা অবস্থায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তল্লাশির কথা বলে ওই নারীকে খাবারের বগিতে (ক্যান্টিন) নিয়ে যান। সেখানে তার সঙ্গে অসদাচরণ করা হয় এবং টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক ওই নারীকে ধর্ষণ করেন। 

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে সহায়তা চান। ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ট্রেনটির অবস্থান শনাক্ত করে। ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে সেখান থেকে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের সরাসরি সম্পৃক্ততা ছিলো কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার সময়ে দায়িত্বে অবহেলার কারণে ট্রেনে নিয়োজিত চার পুলিশ সদস্যকেই তাৎক্ষণিকভাবে সাময়িক প্রত্যাহার করে পাকশী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে এই ঘটনার প্রকৃত কারণ ও মূল দোষীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও রেলওয়ে পুলিশের তদন্ত কাজ চলমান রয়েছে।

একাত্তর/এসি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর