মাদ্রাসায় বলাৎকার: একসঙ্গে মুখ খুললো ছয় শিক্ষার্থী, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা। মাহবুবুর নড়াইল পৌর এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওই মাদ্রাসারই ছয় শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট দিবাগত মধ্যরাতে ওই মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক মাহাবুবুর। পরদিন ২৮ আগস্ট ভুক্তভোগী শিশুর মা মাদ্রাসায় এলে শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। পরে ওই মা ও শিশু বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। এ সময় ঘটনার খবর পেয়ে মাদ্রাসায় থাকা অন্য শিক্ষার্থীরাও এগিয়ে আসে এবং তারা জানায়, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে আরও অন্তত পাঁচ শিশু শিক্ষার্থীকে একইভাবে যৌন নির্যাতন করেছেন। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক দ্রুত সটকে পড়েন এবং আত্মগোপনে চলে যান।

পরে পাঁচ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদি হয়ে নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্তে নামে এবং শনিবার দিবাগত রাতে গাজীপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মাহাবুবুরকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, গ্রেপ্তার শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোসহ মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর