নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে শাহাদত (৪)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, সকালের দিকে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে খেলাধুলো করছিলো। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করতে এগিয়ে এলেও ততোক্ষণে শিশু দুটির মৃত্যু হয়।

খালিয়াজুড়ী থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
নেত্রকোনা পৌরসভার পারলা গ্রাম। রাস্তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট আধাপাকা দালানটি পথচারীদের দৃষ্টি কাড়ে সহজেই। প্রথম দর্শনে মনে হবে, ছোট হলেও এক সুখী ও স্বচ্ছল পরিবারের নিবাস এটি। তবে ইটের এই পাকা...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর