১৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ হাতেনাতে ধরা তিন

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময় প্রত্নসম্পদ ও মূর্তি পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার সকালে অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এসআরবি-১৩ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার বাসিন্দা এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে এসআরবি-১৩ এর একটি চৌকস দল। তল্লাশিকালে উক্ত ফ্ল্যাট থেকে ১৫.১ কেজি ওজনের একটি বিরল কালো পাথরের বিষ্ণুমূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ডাংশ জব্দ করা হয়।

অভিযানকালে সরাসরি পাচারচক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মাজেদুল ইসলাম (২৯)।

এসআরবি জানায়, প্রাচীন এসব প্রত্নসম্পদ অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত বিষ্ণুমূর্তি, জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এআরএস
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর