সাজেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, এলাকা ছাড়ার অনুরোধ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

তিন দফা দাবি আদায় না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এই অবরোধ কর্মসূচি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আজ বুধবার রাতের মধ্যেই জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বুধবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ সই করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে এবং পূজায় আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের চলাচলের সুবিধার্থে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। উৎসবের ছুটি শেষ হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধ শুরু হচ্ছে।

আন্দোলনকারী নেতাদের ভাষ্যমতে, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে তাঁরা প্রথম অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন। ওই দিন বিকেলে স্থানীয় প্রশাসন পর্যটন এলাকায় সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করাসহ স্থানীয় বাসিন্দাদের তিন দফা দাবি পূরণের আনুষ্ঠানিক আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা ১৫ অক্টোবর পুনরায় অবরোধ পালন করেন।

যৌথ বিবৃতিতে নেতারা কড়া বার্তা দিয়ে জানান, স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করাই তাঁদের মূল লক্ষ্য। সাজেক পর্যটন এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি অপসারণ না করা পর্যন্ত এই আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে।

তবে জরুরি সেবাপ্রতিষ্ঠান যেমন- ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত থাকবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়ক ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি এবং ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ থাকবে।

একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/এআরএস
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে নিজ বাড়িতে অভিযান...
লক্ষ্মীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত...
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর