ছাতকে মঙ্গলবার ঝগড়া, বুধবার সকালে দুই গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে জেলার ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই দফায় দফায় হামলা-পাল্টাহামলায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিলো। এরই জেরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ছাতক থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

একাত্তর/এসি
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর)...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই তৈরি পোশাক শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের পর এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। শনিবার...
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা ভূমি অফিসের ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনারের (ভূমি) করা দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। একই মামলায় তথ্য গোপন করে একাধিক জামিন আবেদন করার সত্যতা পাওয়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য সব ধরনের মামলা পরিচালনা থেকে বিরত থাকার...
২০২৬ সালে নিট আমানতে পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এই সাফল্যের ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা...
মার্কিন রাজনীতিতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ড. আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর