স্লুইচ গেট বন্ধ, রবি শস্যের আবাদ নিয়ে কৃষকের চোখে ‘সর্ষে ফুল’

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর মুখে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট বন্ধ থাকায় খিরির বিল এলাকার অন্তত ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা দুই ফসলি কৃষি জমি পানির নিচে রয়েছে। জমিতে পানির পাশাপাশি কচুরিপানার উপদ্রব এবং সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় সরিষাসহ রবি শস্যের আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় প্রায় চার হাজার কৃষক।

নিয়ম অনুযায়ী অক্টোবর বা নভেম্বর মাসের প্রথম দিকে কানসাট শহরের অদূরে পাগলা নদীর মুখের স্লুইচ গেটটি খুলে দিলে পানি নেমে গিয়ে প্রায় ৯৫ ভাগ জমিতে সরিষাসহ বিভিন্ন ফসল ফলানো সম্ভব হয়। তবে গত তিন দিন আগে ভুক্তভোগী কৃষকদের দাবির মুখে গেটটি খোলার মাত্র এক ঘণ্টার মধ্যে অজ্ঞাত কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়ার ১৬ হাজার বিঘা, ভোলাহাট উপজেলার আমগাছির ১০ হাজার বিঘা এবং দাইপুকুরিয়া ইউনিয়নের প্রায় ৯ হাজার বিঘা জমি নিয়ে খিরির বিল অঞ্চলটি গঠিত। নিচু এলাকা হওয়ায় বর্ষার পর দীর্ঘদিন জমিগুলো জলমগ্ন থাকে। নিয়ম অনুযায়ী অক্টোবর বা নভেম্বর মাসের প্রথম দিকে কানসাট শহরের অদূরে পাগলা নদীর মুখের স্লুইচ গেটটি খুলে দিলে পানি নেমে গিয়ে প্রায় ৯৫ ভাগ জমিতে সরিষাসহ বিভিন্ন ফসল ফলানো সম্ভব হয়। তবে গত তিন দিন আগে ভুক্তভোগী কৃষকদের দাবির মুখে গেটটি খোলার মাত্র এক ঘণ্টার মধ্যে অজ্ঞাত কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়। ফলে বর্তমানে এসব জমিতে চাষাবাদ তো দূরের কথা, নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপগুলোও পানিবন্দী হয়ে রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গেট বন্ধ থাকায় তারা বছরে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারছেন না। দাইপুকুরিয়া ইউনিয়নের ৬০ বছর বয়সী কৃষক মো. তাজামুল হক বলেন, তার ছয় বিঘা জমির ওপর পানি জমে থাকায় সরিষাসহ কোনো মৌসুমি ফসলের আবাদ করতে পারছেন না। দ্রুত সুইচ গেট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। আরেক কৃষক মাসিকুল ইসলাম জানান, তার ৬০ বিঘার মধ্যে ৩৫ বিঘাই এই বিলে অবস্থিত। কিন্তু জমিতে পানি ও কচুরিপানা ভর্তি থাকায় এবং গেট বন্ধ থাকায় তারা পুরো বছর সংসার চালানো নিয়ে চরম সঙ্কটে পড়েছেন। কৃষক মনিরুল ইসলাম ও আল আমিনসহ স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের প্রভাবেই গেটটি খোলার পরপরই আবার বন্ধ করে দেওয়া হয়। তারা দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, খিরির বিলে জলাবদ্ধতার বিষয়টি তারা অবগত আছেন। কৃষকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে এবং সরেজমিন পরিদর্শন করে প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ওই বিল ও এলাকার পানি নিষ্কাশন এবং কানসাট স্লুইচ গেট নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কৃষকদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সিদ্ধান্তে সম্প্রতি গেটটি খোলা হলেও সন্ধ্যায় কিছু ব্যক্তির অনুরোধে তা আবার বন্ধ করা হয়েছিলো। বিষয়টি তদন্ত করে কমিটির সঙ্গে বসে কৃষকদের স্বার্থে দ্রুত গেটটি খোলার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যাসন্তানের ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার ‘ছোটমণি নিবাসে’।
চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
ভারত থেকে পণ্য নিয়ে আসার পর ট্রাকচালক ও সহকারীদের পণ্য খালাসের পর ভারতে ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ। এই নির্দেশনার প্রতিবাদে ও নিয়মের বিরোধিতায় বৃহস্পতিবার (২৯...
ছোট পর্দার জনপ্রিয় মুখ, মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি তার ক্যারিয়ারে যোগ করলেন এক বর্ণিল ও ঐতিহাসিক অধ্যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো এক গ্র্যান্ড...
রাজনৈতিক উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো অনলাইন বা ভার্চ্যুয়ালি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
‘এখানে কোনো ইসরাইলি পণ্য বিক্রি করা হয় না’- উত্তর আয়ারল্যান্ডের ওয়েস্ট বেলফাস্টের একটি স্বাধীন খুচরা দোকানে ঝুলতে থাকা এমন এক সাইনবোর্ডের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে প্রায় এক হাজার মেয়াদোত্তীর্ণ ইউনিয়নে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর