রাণীনগরে অটোরিকশা চাপায় শিশুকন্যা নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

নওগাঁর রাণীনগরে অটোরিকশার (টমটম) চাপায় চার বছর বয়সীর এক শিশুকন্যা নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের সিলমাদার গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া আক্তার (৪) রাণীনগর উপজেলার সিলমাদার গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে শিশু মারিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় রাণীনগর উপজেলার আবাদপুকুর থেকে যাত্রীবাহী একটি টমটম বগুড়ার আদমদিঘীতে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা টমটমটিকে ধাক্কা দিলে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু মারিয়ার ওপর পড়ে।

স্থানীয় লোকজন দ্রুত মারিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেন । সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর