চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্রসহ একজন আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র ও হাসুয়াসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়ার একটি আমবাগান থেকে বুধবার রাতে অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন এবং একটি হাসুয়াসহ আটক করা হয় তাকে।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমত বাগিচাপাড়া গ্রামের মো. রুহুল আমিন (৩০)।

বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারির ভারত থেকে বাংলাদেশের অবৈধ অস্ত্র পাচারের সম্ভাবনা রয়েছে। পরে সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করে।

অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে।

একাত্তর/আরএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর