চাঁইনবাবগঞ্জে নদীতে নিখোঁজ শিশু ও তরুণ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশু ও এক তরুণ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মহানন্দা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলো- ওই গ্রামের শাহিন আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় মারুফ তাকে উদ্ধার করতে গিয়ে দুই জনই পানির নিচে তলিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে দিলে উদ্ধার অভিযান শুরু হয়। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর