ভাড়া নিয়ে তর্কে প্রাণ গেলো বাস সহকারীর

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

ঢাকা-পাবনা রুটের একটি বাসে ভাড়া নিয়ে তর্কের জেরে যাত্রীর লোকজনের ছুরিকাঘাতে বাসের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পাবনায় মাছরাঙ্গা পরিবহনের বাসের স্টাফ ও যাত্রীর লোকজনের মধ্যে মারামারির এক পর্যায়ের নিহতের এ ঘটনা ঘটে।

নিহতের নাম জুবায়ের রহমান (২৫)। তিনি পাবনা শহরের গাছপাড়া খাঁপাড়া এলাকার জাহিদুর রহমান ছেলে। জুবায়ের ওই বাসের সহকারী (হেলপার) ছিলেন।

আটক ব্যক্তির নাম মারুফ হোসেন সুমন (৪০)। তিনি সদর উপজেলা আরিফপুর এলাকার বাসিন্দা।  

নিহত পরিবার জানায়, ঢাকার গাবতলী থেকে বাস যাত্রীর সঙ্গে সুপারভাইজার ও সহকারীর কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে সেই যাত্রী লোকজন এসে গাড়ি চালক ও সুপারভাইজারের সঙ্গে মারামারি শুরু হয়। এ সময় জুবায়েরকে তারা ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত বহুল আলোচিত কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
গ্রামীণফোন ‘1Bangladesh 1Internet’ চালু করেছে, যার মাধ্যমে দেশের মানুষের জন্য আরও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং এর মাধ্যমে দেশজুড়ে আরও বেশি কিছু অন্বেষণ, আবিষ্কার ও উপভোগের সুযোগ তুলে ধরা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর