পদ্মায় নাব্য সঙ্কটে আটকা ভারতীয় পণ্যবাহী জাহাজ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর হাকিমপুর চরে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় নাব্য সঙ্কটে ১৮৩ টন পাথরবোঝাই একটি জাহাজ আটকে পড়েছে। জাহাজটি ভারতের ময়া থেকে রাজশাহীর সুলতানগঞ্জ আসছিল।

নতুন এ রুটটি পরীক্ষামূলকভাবে চালুর পরই গত ৯দিন ধরে ময়া-সুলতানগঞ্জের নৌপথের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

শনিবার রাতে বিআইডব্লিউটিএ’র ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাথরবোঝাই ‘এমভি আতিয়া’ জাহাজটি ভারতের ময়া থেকে রওয়ানা হয় গত ১৬ ফেব্রুয়ারি। মেঘনা ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে এ পাথর আমদানির এলসি খোলেন মনিরুজ্জামান নামের এক ব্যবসায়ী। কিন্তু সুলতানগঞ্জ ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর হাকিমপুর চরে এসে নদীর নাব্য কম হওয়ায় জাহাজটি আটকা পড়ে।  এতে এ নৌপথ দিয়ে অন্য কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

আমদানিকারক মনিরুজ্জামান জানান, এ ধরনের জাহাজ চলাচলের জন্য পানির গভীরতা কমপক্ষে সাত ফুট হতে হয়। কিন্তু হাকিমপুর চর এলাকায় পানির গভীরতা আছে সাড়ে চার ফুটের মতো। এ কারণে পাথরবাহী জাহাজটি আটকে যায়। ওই জাহাজের পাথর বিকল্প উপায়ে আনতে ২০ ফেব্রুয়ারি সোনামসজিদ স্থলবন্দরের উপ-কাস্টমস কমিশনারের কাছে লিখিত আবেদন করলেও এখনও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস বিভাগের উপ-কমিশনার নুর উদ্দিন মিলন জানান, পণ্যবাহী জাহাজ লোড-আনলোডের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই। তাদের আবেদনের পর রাজশাহীর কাস্টমস কমিশনারের কার্যালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ’র ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম জানান, এ নৌপথের একটি অংশে সামান্য নাব্য সংকট রয়েছে। পানির গভীরতা সাড়ে পাঁচ ফুটের বেশি লাগে এমন জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। আমদানিকারক সম্ভবত সেই নির্দেশনা মানেননি।

সোনামসজিদ স্থলবন্দর পাথরসহ বিভিন্ন পণ্য আমদানিকারক আব্দুল আওয়াল জানান, ১৮৩ মেট্রিকটন পাকুড় স্টোন চিপস বোঝাই এ জাহাজটি ভারতের মায়া বন্দর থেকে ছেড়ে বাংলাদেশের সুলতানগঞ্জ ঘাটে আসার পথে নদীতে পানি কম থাকার কারণে আটকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত  হচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। এখন নৌকায় করে অতিরিক্ত খরচ করে পণ্য খালাস করতে হবে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

ময়া-সুলতানগঞ্জ নৌপথে জাহাজ চলাচল এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। আপাতত তিনটি জাহাজ চলাচল করে। এরমধ্যে একটি আটকা পড়েছে। বাকি দুইটির মধ্যে একটি ময়ায়, আরেকটি সুলতানগঞ্জে আছে। আটকে পড়া জাহাজটি ঘাটে ফিরলে পুনরায় চলাচল স্বাভাবিক হবে।

 

একাত্তর/জো
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর