স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার চার, মুক্তির দাবিতে থানা ঘেরাও

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম

সিরাজগঞ্জে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে এক শিক্ষকসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ওই শিক্ষকসহ চার জনকে গ্রেপ্তার করেছে। তাদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে একটি কলেজের কিছু শিক্ষার্থীরা। এসময় তারা থানার গেটের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রাশেদ উদ্দিন ভুঁইয়া। তিনি জেলার এনায়েতপুর উপজেলার খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক এবং স্থানীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্ষোভকারীরা থানা গেটের সামনে অবস্থান নিয়ে কলেজ প্রভাষকের মুক্তির দাবিতে স্লোগন দেয়। 

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ এনে তার বাবা মঙ্গলবার সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামী করে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। তাদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর