বগুড়ায় বাস-কারের সংঘর্ষে নিহত তিন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৫ পিএম

বগুড়ায় মিনিবাস এবং প্রাইভেটকারের সংঘর্ষে এক শ্রমিক নেতাসহ তিন জন নিহত হয়েছেন।  শনিবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফাইন মণ্ডল, সদস্য হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন। তারা তিন জন প্রাইভেটকারে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হতে পারেনি একাত্তর। এ সম্পর্কে একাধিক প্রত্যক্ষদর্শীর আলদা বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছেন, প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

আবার কেউ বলছেন, প্রাইভেটকারটির চাকা পাঞ্চার হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। 

একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক জানান, বগুড়াগামী একটি বাসের সঙ্গে নওগাঁগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়কটি যান চলাচল বন্ধ ছিল।

তিনি আরও জানান, মরদেহগুলো শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর