অপহরণের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান দেলোয়ার

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পিএম

অনেক নাটকীয়তা শেষে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন নাটোরের সিংড়া উপজেলা পরিষদে অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন।

সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ে প্রার্থীতা প্রত্যাহার না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থীতা প্রত্যহারের শেষ সময়ের পরের দিনে অফিসিয়ালি রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারবেন। 

তিনি বলেন, যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই, তাই মঙ্গলবার তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। তবে ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা পদে নির্ধারিত তারিখে ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার দেলোয়ারের। 

ওই দিন সকালে এক ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রুবেল। এর কয়েক ঘণ্টা পর দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারে লিখিত আবেদন করেন তিনি। আবেদনে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বলে জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে দুপুর একটা ৫৫ মিনিটে লুৎফুল হাবীব তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর