সিনেমা হলে দর্শক টানতে টিকেটের সঙ্গে বিরিয়ানি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম

দেশে এক সময় বিনোদনের বড় মাধ্যম ছিল সিনেমা। আর হলে গিয়ে সিনেমা দেখা ছিল আনন্দ উদযাপনের অন্যতম অনুষঙ্গ। হালে দেশের সিনেমা হলগুলো প্রায় বিলুপ্ত হওয়ায় সেই জায়গা দখল করেছে স্মার্টফোন,ট্যাব। নতুন করে যুক্ত হয়েছে ওটিটি প্লাটফর্ম।

কিন্তু সিনেমা হলে দর্শক ভেড়াতে নতুন এক উদ্যোগ নিয়েছেন বগুড়ার এক হল মালিক। জেলার ধুনট উপজেলার ঝংকার নামে একটি সিনেমা হলে এমন উদ্যোগ দেখা গেছে। সেখানে সিনেমার টিকেটের সঙ্গে বিরিয়ানি দিচ্ছেন হল মালিক, যা চলবে আগামী এক মাস। এমন ঘটনায় ওই এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে গেছে।

ঝংকার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন জানান,এই সিনেমা হলে দর্শকের জন্য ৫০০ আসন রয়েছে। প্রতিটি টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে।

তিনি জানান,১৯৮৪ সালে নির্মিত সিনেমা হলটি দর্শক শূন্যতায় এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয়। পরে ২০ এপ্রিল থেকে আবারও সিনেমা দেখানো শুরু হয়েছে।

ইমরান জানান,প্রতিদিন চারটি শোতে ‘লিপস্টিক’ শিরোনামের সিনেমা প্রদর্শন করা হচ্ছে। কিন্ত প্রচণ্ড গরমে দুপুরের শোগুলোতে দর্শক কম থাকলেও সন্ধ্যার পর থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। 

তিনি মনে করেন, নির্মাতারা ভালো ছবি বানালে দর্শক আবারও সিনেমা হলমূখী হবেন। পাশাপাশি সরকারি প্রণোদনা পেলে এ ব্যবসায় ঘুরে দাঁড়ানো সম্ভব। 

এদিকে কয়েকজন দর্শক জানান, সিনেমার টিকেটের সঙ্গে বিরিয়ানি পাওয়ার ঘটনা এবারই প্রথম। ব্যাপরটা আনন্দেরও।

একাত্তর/এনএন/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর