আম ক্যালেন্ডার প্রস্তুত, রাজশাহীর কোন আম কবে আসছে

আপডেট : ১২ মে ২০২৪, ০৮:৫১ পিএম

আগের বছরগুলোতে গাছ থেকে আম নামানোর নির্ধারিত সময় নিয়ে প্রান্তিক পর্যায়ের আম চাষীদের মতের অমিল দেখা দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জেলার আম চাষী, ব্যবসায়ী ও অন্য অংশীজনদের নিয়ে ম্যাংগো ক্যালেন্ডার প্রস্তুত করেছে জেলা প্রশাসন।

পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে এবছরও আম নামানোর তারিখ নির্ধারণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।  

কৃষি বিভাগ জানিয়েছে, ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ। এরপর ধাপে ধাপে নামানো যাবে বিভিন্ন জাতের আম। তবে কোনো গাছের ফল আগাম পাকা শুরু হলে অনুমতি সাপেক্ষে তা সংগ্রহ করা যাবে। 

আর আম নিয়ে সব ধরনের কারসাজি ঠেকাতে পুরো মৌসুম জুড়েই প্রশাসনের কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।  

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম, ২৫ মে গোপালভোগ, রানিপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে খিরসাপাত, ১০ জুন ল্যাংড়া ও কাটিমন (ব্যানানা ম্যাংগো), ১৫ জুন আম্রপালি ও ফজলি, পাঁচ জুলাই বারি-৪, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি জাতের আম নামানো যাবে।  আর বছর জুড়ে সংগ্রহ করা যাবে কাটিমন ও বারি আম-১১।

এদিকে সবার অংশগ্রহণে আম নামানোর এই তারিখ নির্ধারণ করায় খুশি আম চাষী ও ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে গাছ থেকেই পরিপুষ্ট আম নামানো সম্ভব হবে। 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উম্মে ছালমা বলেন,  আবহাওয়া ও গাছের জাতের ওপর নির্ভর করে যদি বেঁধে দেয়া সময়ের আগেই কোনো কোনো বাগানে গাছের আম পাকা শুরু করে তবে অনুমতি নিয়ে সেই আম নামানো যাবে। 

এবছর জেলার ১৯ হাজার ৬০২ হেক্টর জমির আম বাগনে দুই লাখ ৬০ হাজার ১৬৪ মেট্রিকটন আম উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

অপরদিকে গত বছর কয়েক দফা তারিখ পিছিয়ে আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হলেও এবার মৌসুমের শুরুতেই তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পঞ্চমবারের মতো এই ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে ১০ জুন। এটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেলে চারটায় ছেড়ে পদ্মাসেতু হয়ে রাত সোয়া দুইটায় ঢাকায় পৌঁছাবে। 

শনিবার রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলা আম পরিবহনের এক সেমিনারে এ তথ্য জানানো হয়। 

সেমিনারে জানানো হয়, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন।

যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গাসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ম্যাংগো স্পেশাল ট্রেন। এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত দুইটা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে এক টাকা ৪৮ পয়সা, রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে এক টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে এক টাকা সাত পয়সা, ফরিদপুর থেকে এক টাকা এক পয়সা এবং ভাঙ্গা থেকে মাত্র ৯৮ পয়সা।

একাত্তর/এসি
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবছরও থাকছে না ‘ম্যাংগো ক্যালেন্ডার’। পরিপক্ব হলে তবেই বাজারজাতকরণ করা যাবে আম।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর