সাতক্ষীয়ায় গাছ থেকে অপরিপক্ক আম পেড়ে দুটি ট্রাকে করে ঢাকায় বিক্রির জন্য নেওয়ার সময় দুই ব্যবসায়ীর ভান্ডারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ২০ টন আম ধ্বংস, দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা এবং আমের ৮৩২টি ক্যারেট ৯০ টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। বাদ যান নাই ট্রাক চালকও। একজন জরিমানা করা হয়েছে দুই হাজার টাকা করে। সব মিলিয়ে অপরিপক্ক আম পেড়ে আম-ছালা সব হারিয়েছন তারা।
সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, গোয়েন্দা তথ্যে শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ী ইউসুফ আলী ও কাটিয়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের গুদামে অভিযান চালানো হয়। এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার সময় দুই ট্রাক ভর্তি ২০ টন আম জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এক ট্রাক চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তবে আরেক চালক পালিয়ে গেছেন।
জব্দ ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ এবং ২০ টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়েছে।
কোন আম কখন পাকে
- আমের নাম - কেনার সঠিক সময় - যে জেলায় জন্মে
- গোবিন্দভোগ - ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত - সাতক্ষীরা
- গোপালভোগ - ২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও সাতক্ষীরা
- রানিপছন্দ - ১ থেকে ১৫ জুনের মধ্যে - চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী
- ক্ষীরসাপাতি - ৭ থেকে ৩০ জুন পর্যন্ত - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা
- নাক ফজলি - ৮ থেকে ২৫ জুন- চাঁপাইনবাবগঞ্জ
- বোগলাগুটি - ১২ জুন থেকে ৭ জুলাই- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
- বারি আম-২ (লক্ষ্মণভোগ) - ১৫ জুন থেকে ১৫ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
- বোম্বাই - ১২ জুন থেকে ৫ জুলাই - মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ
- ল্যাংড়া - ১৫ জুন থেকে ১৫ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও সাতক্ষীরা
- তোতাপুরি - ১৫ জুন থেকে ১০ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
- হাঁড়িভাঙা - ২০ জুন থেকে ৫ আগস্ট - রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলা
- আম্রপালি - ২৮ জুন থেকে ২৫ জুলাই - সমগ্র বাংলাদেশ
- সূর্যপুরী - ১ জুলাই থেকে ২০ জুলাই - বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
- সুরমা ফজলি - ৩০ জুন থেকে ৩০ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
- ফজলি - ৫ জুলাই থেকে ১৫ আগস্ট - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা
- বারি-৪ - ৭ জুলাই থেকে ২০ জুলাই : (রাজশাহী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহ) -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
- মল্লিকা- ৭ জুলাই থেকে ৫ আগস্ট - রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ
- মোহনভোগ - ৮ জুলাই থেকে ৩০ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
- আশ্বিনা - ২০ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ
- গৌরমতি -২০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জ
- চৌষা - ১০ জুলাই থেকে ১০ আগস্ট
দুই হাসপাতাল ঘুরে পথেই প্রাণ গেলো সাজেকে গুলিবিদ্ধ শিশুটির