পল্লীবিদ্যুৎ ও নেসকোর কর্মচারীদের সংঘর্ষ, আহত ছয়

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদ্যুৎ কর্মচারীদের সাথে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রুপের অন্তত ছয়জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় নেসকোর তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুলনপুর এলাকায় নেসকোর নিষেধ উপেক্ষা করে বিদ্যুতের তার টানার কাজ করছিলো চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এসময় নেসকোর কর্মচারীরা বাধা দিতে গেলে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয়পক্ষের প্রায় শতাধিক লোক সংঘর্ষে জড়িয়েছিলেন। তাদের হাতে লাঠি ও রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইট ছুড়তে দেখা যায়। আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, পুলিশ চারজনকে আটক করেছে। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

তবে এ ঘটনায় পল্লী বিদ্যুৎ বা নেসকোর পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেননি।

একাত্তর/আরএ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর