বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম

বগুড়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি প্রাণ নিয়ে হামলাকারীদের হাত থেকে পালিয়ে গেলেও ঘটনাস্থলে পাওয়া গেছে তার ডান হাতের একটি কবজি।

রোববার সন্ধ্যা সাতটার দিকে জেলার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর তালুকদার (৩৫) ও তার সহযোগী স্বপন (৩০)। আহত ব্যক্তির নাম মুক্তার। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাগর সাবরুল বাজার এলাকার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে এবং স্বপন সাবরুল তালুকদার পাড়ার সাইফুল ইসলামের ছেলে। আর মুক্তার একই গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সাগর  ও তার সহযোগীরা পুকুরে মাছের খাবার দিয়ে ফিরছিল। পথে ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। 

এলাকাবাসী জানায়, সাগরের অত্যাচারে এলাকার কোনো সাধারণ মানুষ ঠিকমতো তাদের ব্যবসা বা বাসাবাড়ি কাজ করতে পারতো না। দিতে হতো চাঁদা। সাবরুল বাজারে সাগরের ব্যবসাপ্রতিষ্ঠান মামা-ভাগনে এন্টারপ্রাইজ কার্যত সন্ত্রাসীদের আখড়া। এক দশক ধরে ওই দোকানে বসে নানা অপকর্মে জড়িয়েছেন তিনি। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার বলেন, পূর্ব বিরোধের জের ধরে জোড়া খুনের এই ঘটনা ঘটেছে। সাগরের নামে শাজাহানপুর থানায় হত্যা, চাদাঁবাজিসহ ১৭টি মামলা আছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিলো।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর