বাস টার্মিনাল ও পরিবহন দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন নামে একটি পরিবহনের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। খবর পেয়ে যৌথ বাহিনী সাত জনকে আটক করেছে।

রোববার বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল।   

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সিটি বন্ধন পরিবহন দখলে নেয় বিএনপির কারাবন্দি জাকির খান গ্রুপের লোকজন। তারাই পরিবহনটি নিয়ন্ত্রণ করে আসছিলো। 

বিকেলে বিএনপির মিশন পাড়া এলাকার প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই মাহবুবু উল্লাহ তপনের অনুসারী স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, মমিনুর রহমান বাবু, কামাল উদ্দিন জনির নেতৃত্বে একদল অস্ত্র নিয়ে বন্ধন পরিবহনের অফিস ও কাউন্টার দখল নিতে হামলা চালায়। এসময় তাদের হামলায় অন্তত ১২ জন শ্রমিক আহত হয়। খবর পেয়ে জাকির খানের লোকজন তপন গ্রুপকে ধাওয়া দেয়। এসময় দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আট জনকে আটক ও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। 

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর