জিয়া খাল দখলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ছয়

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

নাটোরের সরকারি জিয়া খালের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন। 

রোববার সকালে জেলার নলডাঙ্গা উপজেলার বাশিলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাশিলা গ্রামের বাসিন্দা আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এন্তাজ আলী (৫২), ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক (৩২), মৎস্যজীবী হাবিবুর রহান (৪৫) এবং হালতি গ্রামের মো. সেলিম (২৩, মো.উজ্জ্বল (২২), তার বোন রূপালি (২৮)।

এলাকাবাসী জানায়, উপজেলার বাঁশিলা ও হালতি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বরেন্দ্র বহুমুখী প্রকল্পের পূর্ণখনন করা জিয়া খাল উন্মুক্ত জলাশয় হিসাবে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী ভোগ করে আসছিলো। পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাঁশিলা গ্রামবাসী হালতি বিলের বাঁশিলা মৌজার অংশ বাঁশিলা গ্রামবাসী ও মৎস্যজীবীরা মাছ শিকারের জন্য দখলে নেয়। অন্যদিকে হালতি গ্রামের অংশে দখলে নেয় হালতি গ্রামবাসী। 

তারা জানান, সকালে জিয়া খালের হালতি বিল অংশে মাছ শিকারের জন্য দখলকে কেন্দ্র করে বিএনপি কর্মী ফলেন গ্রুপ ও বাঁশিলা গ্রামের মৎস্যজীবীর পক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া গ্রুপের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাঁশিলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খালটি পুরোপুরি দখল নিতে যায়। এতে বাধা দেয় হালতি গ্রামের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় খালের ধারে থাকা পাহারা কক্ষ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়।

নলডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, দুই গ্রুপের নেতৃত্বদানকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। 

একাত্তর/এসি
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর