বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত খুবই বিপদে পড়েছে। মোদী সরকার হাসিনাকে গিলতেও পাড়ছে না, আবার বমিও করতে পাড়ছে না।
রোববার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় দুলু বলেন, আমরা ১৯৯১ সালে বলেছিলাম, শেখ হাসিনাকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। তখন অনেকে বিশ্বাস করেনি। কিন্তু এখন সকলেই দেখলো হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিলো।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘শেখ হাসিনা ভূত’ মাথা থেকে নামানোর পরামর্শ দেন।
জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ও দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।
ভারতের শাসকগোষ্ঠী বিদ্বেষপরায়ণ ও বাংলাদেশ বিরোধী: রিজভী