চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি, বাংলাদেশি যুবক আহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই ওপার থেকে শোনা গেলো গুলির শব্দ। বিজিবি জানিয়েছে, বিএসএফের করা গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। তিনি মাদক কারবারি। ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার হতে ১৩০ গজ দূরে ভারতীয় ভূখণ্ডে গুলির ঘটনা ঘটে।

আহত যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লেগে আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ২৫ বোতল ফেনসিডিল, একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চ লাইট জব্দ করেছে বিএসএফ। আমরা তিন রাউন্ড গুলির শব্দ পেয়েছি। 

গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছেন জানিয়েছে আট নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মরিুল ইসলাম বলেন, গভীর রাতে ৮/৯ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। চোরাই কারবারিরা পণ্য পাচারের চেষ্টা করলেও বিএসএফ ফাঁকাগুলিও করে থাকে। 

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা আছে। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর