সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, পারদ নামলো দশের নিচে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

পঞ্চগড়ে থেমে থেমে বইছে শৈত্যপ্রবাহ। তবে তাপমাত্রা কিছুটা উঠানামা করলেও কমেনি শীতের দাপট। সকাল থেকে আকাশ থাকছে কুয়াশাচ্ছন্ন। রোদের দেখা মিললেও নেই উত্তাপ। সেই সঙ্গে বইছে হিমালয়ের হিমেল বাতাস। 

শনিবার (১১ ডিসেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক দুই ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগের দিন শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, যা ছিল চলতি শীত মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালের আট জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়াতেই সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।

আর তাপমাত্রা ছয় দশমিক এক ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি, চার দশমিক এক ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং চার ডিগ্রি সেলসিয়াস বা তা নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়।

পঞ্চগড় ছাড়াও যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ, কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

পঞ্চগড়ের পাশাপাশি সারাদেশের তাপমাত্রার পারদ এখন নিম্নমুখী। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত।

চুয়াডাঙ্গায় 

শনিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক এক  ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল আট দশমিক পাঁচ ডিগ্রি।  

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ।

মৌলভীবাজার

মৌলভীবাজারে তাপমাত্রা না বড়লেও সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। ফলে অনেকটা স্বস্তিতে ফিরেছে জেলার চা বাগান থেকে শুরু করে সাধারন মানুষের মধ্যে। শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রি থাকলেও চা বাগান ও পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা আরও বেশি অনভূত হচ্ছে।

এদিকে সকাল থেকে সূর্যের দেখা মেলায় জেলার ৯২টি চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ স্বস্তিতে কাজকর্ম করতে পাচ্ছেন।  

যশোর 

যশোরে আজ তাপমাত্রা কমে ৯ দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা ও কুয়াশা। 

এদিকে, শীতে বিপকে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে রাস্তাঘাটে অনেকটা ফাঁকা থাকায় যাত্রী না পেয়ে আয় কমেছে ভ্যান-রিকশার চালকদের। 

যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া বহর থেকে জানানো হয়েছে, তাপমাত্রা আরও কমার সম্ভবাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে শীতের দাপট।  

এদিকে শহরের পোশাকের দোকানগুলোতে শীতবস্ত্রের বিক্রি বেড়েছে।

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর