আট দিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

আট দিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রের একটি চালান আটক করেছে বিজিবি। এসময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষার রাঘববাটি সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলো জব্দ করা হয়।

পরে বিকেলে সদর উপজেলার ব্যাটেলিয়নের সদর দপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, সম্প্রতি দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বাড়িয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি চলছে। গোয়েন্দা তথ্যে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের ভেতরে ওিই এলাকায় অভিযান  চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরে তল্লাশি করে ব্যাগে কালো পলিথিনে মোড়ানো আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। 

এর আগে একই ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় গত ১৫ ডিসেম্বর অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর