প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছে বিএনপি, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, বিএনপি কর্মী-সমর্থকরা তার নির্বাচনী প্রতীক ‘কেটলি’ মার্কার প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী তার প্রার্থিতা বাতিল করতে ঋণখেলাপিসহ নানা অজুহাতে মব তৈরি করেছিলেন। অথচ একই কাগজপত্রে ঢাকা-১৮ আসনে তার প্রার্থিতা বৈধ হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে শিবগঞ্জে ‘মামলা বাণিজ্য’ শুরু হয়েছে এবং তার সমর্থকদের মামলা ও হুমকির মাধ্যমে কোণঠাসা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না জানান, শুরুতে বিএনপির সঙ্গে তার সমঝোতা হয়েছিল এবং তারা তাকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণাও করেছিল। কিন্তু পরে তারা অন্য একজনকে মনোনয়ন দেয়। প্রত্যাহারের কথা থাকলেও বিএনপি তা করেনি। এখন সেই প্রার্থীর অনুসারীরাই তার প্রচারণায় বাধা দিচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা প্রচারে বের হলে তাদের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তারা ভয়ে বের হতে পারছেন না।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার ভাই মুশফিকুর রহমান আন্না, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা এবং নাগরিক পার্টি শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এনামুল হক সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর