সংসদে যাবো সংস্কারের হিসাব নিতে, ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শুনতে নয়: নাহিদ

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কোনো ফ্যাসিস্টের দোসরের ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছিনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদে আমরা যাচ্ছি কবে উচ্চকক্ষ হবে, কবে সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসাব নেওয়ার জন্য।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজশাহীতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে রাজশাহী বিভাগ জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। 

এ সময় নাহিদ বলেন, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুর রাষ্ট্রপতির ভাষণ শুনতে সংসদে যেতে চাই না। বরং আমরা জাতীয় সংসদে যেতে চাই বাংলাদেশের মানুষ এই নির্বাচনে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ দিয়েছে এর পক্ষে সংস্কার বাস্তবায়নের জন্য। 

ওসমান হাদির খুনের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে জানিয়ে শুধু শুটার নয় এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ। 

এছাড়া বিএনপির ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি সাধুবাদ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, যদি দুর্নীতি, চাঁদাবাজির বন্ধ না করা হয়, তবে এই ফ্যামিলি কার্ডের সুফল মানুষ পাবে না। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য...
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর