‘রেড গ্রাস’ নামে আট কোটি টাকার জাফরান আমদানি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিতে ‘রেড গ্রাস’ বা ঘাস জাতীয় পণ্যের নাম করে আমদানি করা ২০০ কেজির প্রায় আট কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজশাহীর বিসিএসআইআর ল্যাব পরীক্ষার ফলাফলে পণ্যটি নিশ্চিত হওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) ভারত থেকে আসা এই চালানের নমুনা সংগ্রহ করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।

সোনামসজিদ কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি মাসের চার এপ্রিল ‘তোহা তাসু কর্পোরেশন’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান রেড গ্রাস নামে এই পণ্যটি ভারত থেকে আমদানি করে। সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে থাকাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নমুনা সংগ্রহ করে কাস্টমস।

সংগৃহীত নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারে পাঠানো হলে সোমবার প্রাপ্ত রিপোর্টে জানানো হয়, পণ্যটি রেড গ্রাস নয় বরং উচ্চমূল্যের জাফরান। আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছিল মেসার্স সূচি এন্টারপ্রাইজ।

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নমুনা পাওয়ার পর মাইক্রোস্কোপসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে পণ্যটি রেড গ্রাস নয়। দুটির রং কাছাকাছি হলেও এগুলো সম্পূর্ণ আলাদা পণ্য। আমাদের রিপোর্ট কাস্টমসকে দেওয়া হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান বলেন, পার্টস অব প্ল্যান্টস ক্যাটাগরিতে অনেকগুলো আইটেমের সঙ্গে ২০০ কেজি রেড গ্রাস ছিরো, যা ভারতে পূজা পাট্টি নামেও পরিচিত। সন্দেহ হওয়ায় আমরা ল্যাব টেস্ট করাই এবং সেখানে জাফরান হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সব নথিপত্র কমিশনারের কাছে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আমদানিকারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে চূড়ান্ত পদক্ষেপের আগে আরও একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর