গাজীপুরে একই পরিবারের পাঁচ জনকে গলাকেটে হত্যা

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৩১ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন—অভিযুক্ত ফুরকান মিয়ার স্ত্রী শারমিন বেগম (৩২), শ্যালক রসুল মিয়া (২২), বড়ো মেয়ে মীম (১৪), মেজো মেয়ে হাবিবা (১০) ও ছোট মেয়ে ফারিয়া (২)। তাদের স্থায়ী বাড়ি গোপালগঞ্জ জেলা শহরে। জীবিকার তাগিদে তারা কাপাসিয়ার ওই গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

হত্যার ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলতো। শুক্রবার (৮ মে) দিবাগত রাতের কোনো একসময় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার ভোরে অভিযুক্ত ফুরকান মিয়া তার শ্বশুরবাড়ির লোকজনকে মুঠোফোনে কল করে এই খুনের কথা জানান এবং পালিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

কয়েকজন প্রতিবেশি সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেলেও বাচ্চাগুলো বাড়ির উঠানে খেলা করেছে। সকালে লোকজনের চিৎকার শুনে এসে দেখি একেকজনের মরদেহ একেক দিকে পড়ে আছে। তারা বলেন, ফুরকান মিয়া যে এতো বড়ো কাজ করবে, তা আমরা বিশ্বাস করতে পারছি না। ফুটফুটে তিনটা বাচ্চাকে এভাবে মেরে ফেলা হলো!

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফুরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর