হোটেলের কার্নিসে নেমে প্রাণ বাঁচালেন বাংলাদেশি দম্পতি!

কলকাতায় আগুনে মৃত ৯

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই হোটেলের মোট ১০ জন আবাসিকের মধ্যে ৮ জনই আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।

তবে চরম ধোঁয়া আর আগুনের লেলহান শিখার মাঝে জানলা গলে বেরিয়ে তিনতলার কার্নিসে আশ্রয় নিয়ে অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়েছেন বাংলাদেশি দম্পতি সুমাইয়া আখতার ও রেজাউল ইসলাম।


সপ্তাহখানেক আগে বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে এসে দু’দিন আগে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন সোমাইয়া ও রেজাউল। মঙ্গলবার গভীর রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ তাদের ঘরের দরজায় বিকট শব্দে ধাক্কা পড়তে থাকে।

রেজাউলের ঘুম ভাঙলে দরজা খুলেই তাঁরা দেখতে পান পুরো বারান্দা ঘন কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। চরম বিপদের মুখেও মাথা ঠান্ডা রেখেছিলেন রেজাউল। মূল দরজা দিয়ে বের হওয়া অসম্ভব বুঝে তিনি স্ত্রীকে নিয়ে জানলার দিকে ছুটে যান এবং জানলা দিয়ে নেমে তিনতলার সরু কার্নিসে আশ্রয় নেন।

ঘন ধোঁয়ার কারণে রাস্তা থেকে কার্নিস স্পষ্ট দেখা যাচ্ছিল না। উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সুমাইয়া ও রেজাউল নিজেদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে 'বাঁচাও বাঁচাও' বলে চিৎকার করতে থাকেন। প্রায় আধ ঘণ্টা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কার্নিসে দাঁড়িয়ে থাকার পর ফয়ার সার্ভিসের কর্মীরা মই এনে তাঁদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। উদ্ধারের বহু ঘণ্টা পরও সেই আতঙ্কের ছাপ কাটেনি দম্পতির মন থেকে।


শিখা ইন এবং আশপাশের হোটেলগুলোতে বাংলাদেশ থেকে আসা বহু পর্যটক, ব্যবসায়ী ও চিকিৎসার উদ্দেশ্যে আসা রোগী অবস্থান করছিলেন। সবশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের এই ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, যার মধ্যে একাধিক বাংলাদেশি নাগরিক রয়েছেন।

দমকল ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছালেও হোটেলের সরু করিডোর ও অপরিকল্পিত কাঠামোর কারণে বেশিরভাগ আবাসিকই ধোঁয়ায় দমবন্ধ হয়ে বের হতে পারেননি।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

একাত্তর/এআরএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর