সোনামসজিদ বন্দরে পাথর আমদানি অনিশ্চিত

আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:৪২ পিএম

ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে সোনামসজিদ স্থলবন্দরের পাথর আমদানিকারকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। শুল্কায়নের জন্য নির্ধারিত সরকারি মূল্য (অ্যাসেসমেন্ট ভ্যালু) দুই ডলার কমানোর অনুরোধ ভারতীয় পক্ষ নাকচ করে দেওয়ায় ফলের মতো পাথর আমদানিতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত এক মে থেকে ভারতের মহদীপুর রপ্তানিকারক অ্যাসোসিয়েশন পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করে। এর প্রতিবাদে বাংলাদেশের ব্যবসায়ীরা টানা ১৪ দিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন। আমদানিকারকদের দাবি, আমদানি করা পাথরের ২০ থেকে ৩০ শতাংশই থাকে নিম্নমানের। এমন পরিস্থিতিতে বাড়তি দুই ডলার শুল্কায়ন মূল্য পরিশোধ করলে বড়ো ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। 

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল জানান, এই বর্ধিত ভ্যালু প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আমদানিতে ফিরবেন না।

এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় সোনামসজিদ বন্দরে পুরোপুরি স্থবিরতা নেমে এসেছে। প্রতিদিন গড়ে ৬০০ ট্রাক পণ্য প্রবেশ করলেও এখন তা ১০০-এর নিচে নেমে এসেছে। 

সরেজমিন, বৃহস্পতিবার বেলা চারটা পর্যন্ত মাত্র ৭১টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই অচলাবস্থার কারণে বন্দরে কর্মরত প্রায় আট হাজার শ্রমিক বর্তমানে বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি সরকার বড়ো অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের আয় উল্লেখযোগ্য হারে কমে গেছে।

বৃহস্পতিবার দুপুরে ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের সই করা এক প্রেস নোটে জানানো হয়, সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে টনপ্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু ১৫ ডলারই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তাদের দাবি, পাথর রপ্তানিতে আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ক্ষতি স্বীকার করে রপ্তানি করা সম্ভব নয়। তবে ১৫ ডলার মূল্যে পাথর রপ্তানিতে কোনো বিধিনিষেধ থাকবে না বলেও তারা জানিয়েছেন।

পানামা সোনামসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক (কো-অর্ডিনেটর) টিপু সুলতান বলেন, দ্রুত এই জটিলতা সমাধান না হলে বন্দরের রাজস্ব আদায়ে ধস নামবে এবং শ্রমিকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। এমনকি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়াও কঠিন হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর